আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৯

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

মাগুরা প্রতিদিন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর পল্টনের বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি হাদীর দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দ্রুত আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালে আনা হয়। বাম কানের নিচে গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছেন তারা। কোথায় এবং কীভাবে ঘটনা ঘটেছে—তা যাচাই করতে পুলিশ মাঠে নেমেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সম্ভাব্য সাক্ষীদের সঙ্গে কথা বলা শুরু হয়েছে।

নির্বাচন ঘনিয়ে আসায় রাজধানীতে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, হামলাকারীদের শনাক্তে সব ধরনের প্রচেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology