আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৯

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় যুবদল অফিসে ভ্যানচালকের গলায় ফাঁস: তিনজন গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরায় যুবদলের একটি অফিসে ভ্যানচালককে আটক রেখে নির্যাতনের পর আত্মহত্যা প্ররোচনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামের লাল মিয়ার ছেলে লিয়াকত আলী, আলি মিয়া ও মঞ্জুর মোল্যা।

পুলিশ জানায়, ভুক্তভোগী ভ্যানচালক লালটু শেখের স্ত্রী হাসনা বেগম শনিবার সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর বিকেলে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আমুড়িয়া বাজারে যুবদলের অফিসে বাহারবাগ গ্রামের লালটু শেখ (৩৫) কে আটক রেখে নির্যাতন করা হয়। পরদিন শুক্রবার দুপুরে তিনি গলায় ফাঁস দেন। এ সময় তার স্ত্রী ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে একটি অটোটেম্পু চুরির ঘটনাকে কেন্দ্র করে লিয়াকত আলী ও স্থানীয় কয়েকজন লালটু শেখকে আটক করে ধার্যকৃত জরিমানা হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা আদায়ের চেষ্টা করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology