আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

চলো নির্জনে গিয়ে বসি-অনন্যা হক

মাগুরার মেয়ে অনন্যা হক।
সরকারি হোসেন সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষার্থী।
বসবাস করেন ঢাকায়।
ভালো লাগা তার সাহিত্য চর্চা।
সাহিত্যের রূপ রস গন্ধ সমৃদ্ধি সবই তার লেখায় বিদ্যামান।
লেখেন কবিতা, ছোট গল্প-নিজস্ব ঢঙে, বিশ্বাসে ও বিন্যাসে।
মাগুরা প্রতিদিনের পাঠকের জন্যে তার এবারের কবিতা-

চলো নির্জনে গিয়ে বসি
-অনন্যা হক

চলো গিয়ে বসি ঐ যে দূরে নির্জনে ঘাসের উপরে,
না হয় না বললে কোন কথা,
চলো শুধু আকাশের পানে চেয়ে থাকি,
নিমিষেই শুষে নেবে জীবনের সকল
ক্লান্তি,আর বিষন্নতা।

চলো হাঁটি কোন অরণ্যের পথ ধরে,
শুনতে পাবে পাতা ঝরার শব্দ,
ওর একটা শব্দ আছে, ভীষণ নীরব,মলিন।
চলো শুনি ঝরা পাতার গল্প, তবু বলে যাক কিছু কথা আমাদের কাছে।

জীবন জুড়ে বড্ড কোলাহল,
চলো কোন নদীর কাছে গিয়ে বসি,
ধুয়ে যাক আকাঙ্ক্ষা আর স্বপ্নের ভেতরে
অহেতুক ঢুকে পড়া যত বিপত্তি।

শোন ঢেউ এর শব্দ, ঢেউ এর ভাজে ভাজে
ডুবে যাক অযাচিত জীবনের সব কোলাহল!

এসেছে হেমন্তের রাত,
চলো শিশির ভেজা ঘাসের কাছে গিয়ে বসি,
শিশিরে পা ভিজিয়েছি বহু বার,
দেখেছো কখনও নিশীথের অন্ধকারে তার ঝরে পড়া? কেন সে ঝরে,চলো বসে শুনি তার গল্প,
হয়তো নতুন কোন রূপে জীবন এসে দাঁড়াবে সামনে, জীবনের সাথে মিশে যাবে জীবনের গল্প!

চলো কোলাহল ছেড়ে খুব নির্জনে গিয়ে বসি,
পড়ন্ত বেলার নিভে আসা আলো দেখ আঁচল
পেতে বসেছে ঘাসের উপর।

না হয় না বললে কোন কথা,
তবুও নরম আলো মেখে দাঁড়িয়ে থাকি,
যদি খুঁজে পাই ভালোবাসার নতুন কোন অর্থ!

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology