আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৩

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সম্পাদক উজ্জ্বল দত্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার তরুণ আওয়ামী লীগ নেতা উজ্জ্বল কুমার দত্ত জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলার ‍বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে।

মঙ্গলবার মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট প্রদ্যুত কুমার সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি হিসেবে বাসুদেব কুণ্ডু এবং সাধারণ সম্পাদক হিসেবে উজ্জ্বল কুমার দত্তের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় মাগুরা জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology