আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৯

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরায় জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, শহরে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা এবং রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলি হাসান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

এছাড়া মাগুরা জেলা ছাত্রলীগের প্রাক্তণ নেতৃবৃন্দের পাশাপাশি জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে বেলা ১২ বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলার বিভিন্ন ‍উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।

পরে কলেজ চত্ত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology