আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৬

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় জাসদ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : বৈষম্য ও অন্যায়ের বাঁধ ভেঙে দাও, জাতীয় পূনর্জাগরণ ঘটাও-এই স্লোগান নিয়ে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় জাসদ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার মাগুরা শহরের কলেজপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সভা শেষে শহরে বের করা হয় র‌্যালি।

বেলা ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন।

মাগুরা জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিরাজ হোসেন,  শালিখা উপজেলা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিঠুন অধিকারি, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলামিন হোসেনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা বিরোধী মোলবাদী গোষ্ঠির দেশ বিরোধী চক্রান্ত রুখতে জাসদের পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology