আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৪৭

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

ভালোবাসার নির্মম বলি মাগুরার দুই শিক্ষার্থী

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ভালোবাসার নির্মম বলি হলো দশম শ্রেণির দুই শিক্ষার্থী। নিহতরা হচ্ছে সদর উপজেলার বরুণাতৈল গ্রামের মহম্মদ আলি’র ছেলে সুমন এবং পাশের গ্রাম বারাশিয়ার হিরক মোল্যার মেয়ে এনি।

সুমন মাগুরা সরকারি কারিগরী স্কুল এণ্ড কলেজ এবং এনি মাগুরা দুদ মল্লিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

প্রতিবেশিরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সুমন নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সুমনের মা রূপালী বেগম ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে তার ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে মনোমালিণ্যের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে তার সহপাঠিরা ধারণা করছে।

এদিকে ওই ঘটনার পর বুধবার সকালে সদর উপজেলার বারাশিয়া গ্রামের হিরক মোল্যার মেয়ে এনিও নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বেলা ১১ টার দিকে এনির মা মেয়ের ঘরের দরজা বন্ধ এবং কোনো সাড়াশব্দ না পেয়ে মেয়েকে ডাকতে গেয়ে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় মেয়েকে দেখতে পান। ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম ওই দুই শিক্ষার্থির আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও তিনি জানান।

এ ঘটনায় সদর থানায় পৃথক পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology