আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৭

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন

মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখার সঙ্গীত প্রতিযোগিতা ও সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খুলনা অঞ্চলের সমন্বয়ক অশোক সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের মাগুরা শাখার সভাপতি খান মাজহারুল ইসলাম লিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ড. আকলিমা খাতুন ইরা।

সম্মেলনে খান মাজহারুল ইসলাম লিপুকে সভাপতি ও মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় কিশোর বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ৭ অংশ নেয়। প্রতিযোগিতায় উত্তীর্ণদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

পরে শাখা সদস্যরা সম্মেলক সঙ্গীত পরিবেশন করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology