আজ, শুক্রবার | ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের আধাঘণ্টা পর আ/গুন, তিন নেতা-কর্মী আটক মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় জামায়াতের ইফতার মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার

চলে গেলেন বিশিষ্ট স্কেচ আর্টিস্ট বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট স্কেচ আর্টিস্ট আবদুল আজিজ বৃহস্পতিবার বিকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।

১৯৩৮ সালে জন্ম আবদুল আজিজ দেশ বরেণ্য স্কেচ আর্টিস্ট মুস্তাফা আজিজের ভাবশিষ্য। তার প্রতি ভালোবাসা থেকে ১৯৮৫ সালে গুরুর নামানুসারে মাগুরার সদর উপজেলার রাউতড়া গ্রামে গড়ে তোলেন আর্ট স্কুল। যেখানে সপ্তাহের প্রতি শুক্রবার বিনা বেতনে শেখানো হয় ছবি আঁকা।

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মৃত্যুর আগ পর্যন্ত মাগুরার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শুনিয়ে বেড়িয়েছেন। মাঠে, ঘাটে, গাছের তলায়, যেখানেই ফুসরত পান মেলে ধরেন একাত্তরের বীরত্বের গল্পমালা। আর অন্যরাও শোনে মন্ত্রমুগ্ধের মতো। শুধু তাই নয়, নিজের অর্থে বাড়িতে বাড়িতে গিয়ে নানা ধরণের বই বিলিয়ে বেড়ানো মানুষটিই হচ্ছেন তিনি।

মাগুরার সাদাসিদে এই মানুষটির মৃত্যুতে তার দীর্ঘ জীবনের শিক্ষার্থী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology