আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৯

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন ডটকম : বর্নাঢ্য আয়োজনে মাগুরায় স্যাটেলাইট চ্যানেল এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এনটিভি’র ১৯ বছর পেরিয়ে ২০ তম বর্ষে পদার্পন উপলক্ষে রবিবার সকাল ১১টায় মাগুরা শহরে বর্নাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহর প্রদক্ষিন শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।

এনটিভি’র মাগুরা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক এর পরিচালনায় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহমেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক পংকজ কুমার কুন্ডু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরার জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

এ ছাড়া বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক শেখ সালাউদ্দিন, সাংবাদিক অলোক বোস প্রমূখ।

শেষে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে এনটিভি’র শ্রীবৃদ্ধি এবং সফলতা কামনা করেন।

র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার এ সব আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

 

 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology