আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৮

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় নির্যাতনে পরিবহন শ্রমিক মৃত্যুর অভিযোগে পুলিশসহ ৫ জনের নামে মামলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পুলিশী নির্যাতনে আবদুস সালাম নামে একজন পরিবহন কাউন্টার শ্রমিক নিহতের অভিযোগে জেলার শ্রীপুর উপজেলার নাকোল ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল সহ ৫ জনের নামে আদালতে মামলা দায়ের হয়েছে।

সোমবার দুপুরে নিহত আবদুস সালামের স্ত্রী যমুনা বেগম মাগুরার শ্রীপুর আমলি আদালতে মামলাটি দায়ের করেছেন।

মামলার অন্যান্য আসামীরা হচ্ছেন, ওই পুলিশ ফাঁড়ির এএসআই জসিম, এএসআই ভবেন, পুলিশ ভ্যান চালক নাজমুল এবং শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের বাসিন্দা বাসযাত্রী রাশেদুল ইসলাম।

শনিবার বিকালে মাগুরা-ঢাকা মহাসড়কের ওয়াপদা বাসস্ট্যান্ড টিকেট কাউন্টারে পরিবহন শ্রমিকদের দ্বারা হয়রানি ও লাঞ্ছিত হয়ে পুলিশের ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের রাশেদুল নামে এক যাত্রী। এ ঘটনার পর স্থানীয় নাকোল ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিকেট কাউন্টারের শ্রমিক আবদুস সালামকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

মামলার সংশ্লিষ্ট আইনজীবী বাণীব্রত কুন্ডু বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচি রায় উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে বাদির অভিযোগ এফআইআর হিসেবে গণ্য করার পাশাপাশ পিবিআইকে ঘটনা তদন্তের আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, ঘটনার রাতে নিহতের পরিবার এলাকাবাসির বিক্ষোভের মুখে তাৎক্ষণিকভাবে নাকোল ফাঁড়ির ইনচার্জ এসআই জামালকে ক্লোজড করা হয়। তিনি নিহতের স্ত্রী যমুনা খাতুনের দায়েরকৃত মামলায় এজাহারভূক্ত আসামী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology