আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে মাগুরায় যুবলীগের বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ।

সোমবার বেলা সাড়ে ১১ টায় শহরের নোমানী ময়দান থেকে বের হওয়া মিছিলটি শহর প্রদক্ষিণ করে। এই বিক্ষোভ মিছিলে যুবলীগের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অংশ নেয়।

এর আগে নোমানী ময়দানে সমাবেশে জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, আওয়ামী লীগ নেতা এড. শাখারুল ইসলাম শাকিল, মোস্তাফিজুর রহমান স্বপন, সাবেক ছাত্রলীগ সভাপতি সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর ইসলাম বিপু, জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুর ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন গত ২৭ আগস্ট বিকালে মাগুরা শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় কর্মীরা কথিত বিক্ষোভের নামে লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে নানাভাবে অবমাননা করেন। যার প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ। তারা অবিলম্বে এই অবমাননায় জড়িতদের শাস্তির দাবি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology