আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০১

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

মাগুরার মামলায় ৭ লণ্ডনপ্রবাসী গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মতিঝিলে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয় থেকে তাদের গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান জামাল মিয়া, পরিচালক আবদুর রব, পরিচালক কামাল মিয়া, পরিচালক আবদুর রাজ্জাক, পরিচালক আবদুল আহাদ, পরিচালক জামাল উদ্দিন এবং পরিচালক আবদুল হাই।

গ্রেফতারকৃত পরিচালকদের সবাই লণ্ডন প্রবাসী বলে জানা গেছে। এ ছাড়াও জামাল মিয়া ও কামাল মিয়া এবং আবদুল আহাদ ও আবদুল হাই পরস্পর সম্পর্কে আপন ভাই।

মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী মো. নাসিরুল আমিন জানান, বুধবার বিকেলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের ঢাকার সিএমএম আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছে।

এ বছরের ৩ আগস্ট মাগুরার শালিখা আমলি ম্যাজিস্ট্রেট আদালতে মোফাক্কার আলি রেন্টু, হাবিবুর রহমান, আজর আলি এবং নায়েব আলি নামে চারভূক্তভোগী হোমল্যাণ্ড লাইফ ইন্সুরেন্সের ওই ৭ পরিচালকের নামে মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তদের নামে ১ শত ৮ জন গ্রাহকের জমাকৃত প্রায় ১ কোটি টাকা আত্মসাথের অভিযোগ আনা হয়। ওই মামলার সমনের প্রেক্ষিতে বুধবার মতিঝিল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology