আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৪৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য

মাগুরার শতখালি মাইক্রোবাস-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখায় মাইক্রোবাসের সঙ্গে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (২০) ও সাজিদ (২০) নামে মটর সাইকেলের ২ আরেহী নিহত এবং রাজু (২২) নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ওই তিন যুবক যশোরে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে মটর সাইকেলে করে মাগুরায় ফিরছিলেন। পথে মাগুরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জিসান ও সাজিদের মৃত্যু হয়।

জিসান সদর উপজেলার জাগলা গ্রামের তুষার শেখের ছেলে এবং সাজিদ একই উপজেলার ছোনপর গ্রামের আশরাফ হোসেনের ছেলে।

আহত রাজুকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশাঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মাগুরা সদর উপজেলার তিতারখাঁ পাড়ার আবদুর রহিম বিশ্বাসের ছেলে রাজু মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এমএসসির শিক্ষার্থী।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত মটর সাইকেল এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মাইক্রোবাস চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology