আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩২

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় মায়ের বিরুদ্ধে সন্তানের মামলায় বাবার লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত

মাগুরা প্রতিদিন ডটকম : মায়ের বিরুদ্ধে সন্তানের অভিযোগের প্রেক্ষিতে মৃত্যুর ৯ নভেম্বর কবর থেকে বাবা আবু বক্কারের লাশ ময়নাতদন্তের জন্যে তোলা হচ্ছে।

মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের আবু বক্কার শেখ এ বছরের ২ অক্টোবর ভোরে মারা যান। এর আগে দীর্ঘ ৩০ বছর যাবত তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।

বাবার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে ছেলে সিজান মাহমুদ সাগর ১৩ অক্টোবর মাগুরা জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলাটিতে আসামী করা হয়েছে তার গর্ভধারিনী সীমা পারভীন, তার কথিত প্রেমিক রকিবুল ইসলাম হিরক সহ আরো ৩ জনকে। অন্যদিকে মামলটিতে মায়ের বিরুদ্ধে সাক্ষি হিসেবে আপন বোন বৃষ্টি খাতুন সহ অন্যান্যদেরকে রাখা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, স্বামী আবু বক্কার সৌদি আরবে কর্মরত অবস্থায় সীমা পারভীন স্বামী রকিবুল ইসলাম হিরক নামে এক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি আবু বক্কার দেশে ফেরার পর বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় সীমা ও রকিবুল তাকে হত্যা করার পরিকল্পনা নেয়। সেই অনুযায়ী ২ অক্টোবর ভোররাতে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর বালিশ চাপা দিয়ে আবু বক্কারকে শ্বাসরোধে হত্যা করা হয়। ওই ঘটনার পর আসামিরা কৌশলের অংশ হিসেবে তড়িঘড়ি করে লাশ দাফন করে দেয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় জানান, আদালত নির্দেশনা অনুযায়ী ৯ নভেম্বর লাশের ময়নাতদন্তের জন্যে কবর থেকে তোলা হবে।

ময়না তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology