আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৩৬

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার ওয়াপদা স্ট্যাণ্ড থেকে খাগড়াছড়ির মাদক কারবারী আটক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার ওয়াপদা এলাকা থেকে খাগড়াছড়ি এলাকার ওমর আলি নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সে খাগড়াছড়ি সদর উপজেলার বেতছড়ি গ্রামের পশ্চিমপাড়ার মমিন আলির ছেলে।

শ্রীপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা বাসস্ট্যাণ্‌ড এলাকায় অভিযান চালানো হয়। সেখানে রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী পরিবহন তল্লাশি করে ২৯ বোতল ফেন্সিডিল সহ ওমর আলিকে আটক করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম বলেন, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়েরের পর আটককৃত মাদক কারবারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওমর আলির মতো আরো অনেকে স্থানীয় মাদক কারবারীদের সহযোগিতায় অবৈধভাবে মাদক আনা নেওয়া করছে। মাদকের চোরাচালান বন্ধে মাগুরা পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করছে। তারই অংশ হিসেবে নিয়মিত অভিযান চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology