আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০২

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় গৃহবধূ চাঁদনী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার সোনপুর গ্রামের গৃহবধূ চাঁদনী হত্যার বিচারের দাবিতে মানিববন্ধন করেছে এলাকাবাসী।

হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগে স্বামী ইদ্রিস মোল্যা ও তার সহযোগিদের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবি জানিয়ে তারা বৃহস্পতিবার শহরের ভিটাসাইর এলাকায় এই মানববন্ধন করে।

নিহতের বাবার বাড়ির অভিযোগ, সাত বছর আগে শহরের ভিটাসাইর ইসলামবাগ পাড়ার ইমান আলীর কন্যা চাঁদনীর সাথে সোনপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ইদ্রিস মোল্যার বিয়ে হয়। বিয়ের পর থেকে ইদ্রিস মোল্যা যৌতুকের দাবিতে তার স্ত্রীকে মারপিট করে আসছিল। বিভিন্ন সময় তাকে কয়েক লাখ টাকা যৌতুক দেয়ার পরও গত বৃহস্পতিবার স্ত্রী চাঁদনীকে বেদম মারপিট করে পাষণ্ড ইদ্রিস। গুরুতর অসুস্থ হলে চাঁদনীকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে তারা।

হত্যাকাণ্ডের ঘটনায় চাঁদনীর বাবার বাড়ির পক্ষ থেকে স্বামী ইদ্রিস মোল্যা ও তার পরিবারের ছয়জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology