আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:১৯

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরার নবগঙ্গা নদীতে মাদক কারবারির রহস্যজনক মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার নবগঙ্গা নদীতে বাবলু মোল্যা (৩৫) নামে এক মাদক কারবারির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সোমবার তার লাশ উদ্ধার করে মর্গে  পাঠিয়েছে। সে জেলার সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের অহেদ মোল্যার ছেলে।

নিরাপদে ভাসমান নৌকায় জুয়া খেলতে গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফিয়ে পালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবার সংশ্লিষ্টরা জানালেও পুলিশ অভিযানের বিষয়টি অস্বীকার করেছে।

নিহত মাদক কারবারি বাবলুর বড় বোন ফরিদা বেগম জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নিজনান্দুয়ালী গ্রামের মিঠু নামে অপর এক জুয়াড়ি বাবলুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেই রাতে তারা কয়েকজনে মিলে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে একটি নৌকায় জুয়া খেলছিলো। কিন্তু তারপর থেকে বাবলু নিঁখোজ ছিল। সোমবার সকালে গ্রামের লোকজন গোসল করতে গিয়ে নদীর ঘাটে তার লাশ ভেসে থাকতে দেখে।

পরিবার সংশ্লিষ্ট অনেকেই জানান, বাবলু দীর্ঘদিন ধরেই মাদকের কারবারের পাশাপাশি নৌকায় জুয়ার আসর বসিয়ে আসছিলো। কিন্তু শনিবার রাত ১ টার দিকে নদীর ঘাটে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা নৌকা থেকে লাফিয়ে পড়ে। জুয়াড়িদের অন্যান্যরা সাঁতরে উঠে আসলেও বাবলু নিঁখোজ ছিল।

মাগুরার অতিরিক্ত পুলিশ পুলিশ (সদর সার্কেল) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, পুলিশ সেখানে অভিযান চালিয়েছে বলে তারা জানালেও ওই রাতে সেখানে কোনো অভিযান ছিল না। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি খতিয়ে দেখতে জুয়া খেলায় অংশ নেয়া অন্যদের আটকের চেষ্টা চলছে। তাদের জিজ্ঞাসাবাদ এবং ডাক্তারি পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

নিহত বাবলু মোল্যা মাগুরার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে সদর থানায় ২১টি মামলা রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology