আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩১

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় বাসের ধাক্কায় আবুল হোসেন (৪৩) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ইছাখাদা গুচ্ছগ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে আবুল হোসেন মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালি এলাকা থেকে ভ্যান চালিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে ইছাখাদা বাজার এলাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলি বলেন, হাইওয়ে পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology