আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:০৬

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করলেন মেয়র খুরশীদ হায়দার টুটুল

মাগুরা প্রতিদিন : মাগুরা পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্যে ৭৪ কোটি ৩৮ লক্ষ ৯ হাজার ৮২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ১৫ কোটি ২২ লক্ষ ৮৩ হাজার ৮২০ টাকার রাজস্ব বাজেট এবং ৫৯ কোটি ১৫ লক্ষ ২৬ হাজার টাকার উন্নয়ন বাজেট।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল স্থানীয় সাংবাদিক, পৌর কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন।

উন্মুক্ত এ বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক আবু নাসির বেগ এবং বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহাদত হোসেন বাজেট এবং মাগুরা পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

এছাড়া পৌর মেয়রের উন্মুক্ত বাজেট ঘোষণার পর বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পৌরসভার প্রধান নির্বাহী রেজাউল করিম, জাতীয় মহিলা পরিষদ নেত্রী লিপিকা দত্ত, ব্যবসায়ীক নেতা মুন্সী হুমায়ুন কবির রাজা, এনজিও কর্মী আবু ইমাম বাকের, সাংবাদিক সাইদুর রহমান, শরীফ তেহরান আলম তুহিন, শফিকুল ইসলাম সহ আরো অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology