আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:০৩

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রতিদিন : মেয়াদ উত্তীর্র্ণ ঔষধ এবং রি এজেন্ট রাখার দায়ে মাগুরা শহরের দুটি ক্লিনিককে ৪০ হাজার এবং মানহীন পণ্য বিক্রয় ও গুদামজাত করায় একটি মুদি দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার শহরের বিভিন্ন ক্লিনিক এবং দোকানপাটে অভিযান চালানোর পর অভিযুক্তদের বিরুদ্ধে এই জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে মাগুরা শহরের হাসপাতাল পাড়ার সাগরিকা ক্লিনিক এণড ডায়াগনস্টিক সেন্টার ও জামরুল তলা এলাকার মডার্ণ ক্লিনিক এণ্ড নার্সিং হোম এবং মুদি দোকানী মামুন স্টোর।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রমাণিক এবং মাঠ ও বাজার পরিদর্শক আলমগীর হোসেন অংশ নেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, এটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান এবং এটি চলমান থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology