আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০৫

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মহম্মদপুরে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ৮ জন গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারতারকৃতরা হলেন, মাগুরার দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে জুয়েল ওরফে রুবেল (৩১), হিরু শেখের ছেলে আল আমিন (২০), মোন্তাজ মোল্যার ছেলে দেলোয়ার হোসেন (৩৪), বাকি মোল্যার ছেলে সৌরভ মোল্যা(২২), দরবেশ শেখের মো: আজিজুর (২০), মোসলেম শেখের ছেলে রাজা মিয়া (২১), তেজাহের মোল্যার ছেলে আবু তালেব মোল্যা (২৫) এবং মোজাহার মোল্যার ছেলে জালাল উদ্দীন (৩০)।

পুলিশ জানায়, ১৬ জুন রাতে মহম্মদপুর উপজেলার খাজুরা গ্রামের প্রতিভা মন্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই রাতে ডাকাতদল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গৃহকর্তার ছেলে প্রহ্লাদ মন্ডলকে ঘুম থেকে ডেকে তোলে। এ সময় মুখোশ পরিহিত ১০ থেকে ১২ জনের ডাকাত দলটি ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং কয়েকজন বাড়ির বাইরে সতর্ক অবস্থান নেয়। ডাকাতরা ঘরের সাব-বাক্সের তালা ভেঙে নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা, স্বর্ণের ৬ জোড়া কানের দুল, ৩টি গলার চেইন, ১ টি আংটি, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনার পর প্রহ্লাদ মÐল মহম্মদপুর থানায় একটি ডাকাততি মামলা দায়ের করেন।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম জানান, থানায় দায়েরকৃত মামলার সূত্র ধরে দীর্ঘ প্রচেষ্টার পর ডাকাতির ঘটনায় জড়িত ৮জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology