আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০০

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

মাগুরায় ঝামা-চরঝামা রুটে ফেরি চালু

মাগুরা প্রতিদিন :: মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা এলাকায় মধুমতি নদীর ঝামা-চরঝামা রুটে ফেরি সার্ভিস চালু হয়েছে।  

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার ফেরি চলাচল উদ্বোধন করেন।

মাগুরা সড়ক বিভাগ ফেরি চালুর কাজ বাস্তবায়ন করেছে।

ফেরি চলাচল শুরু হওয়ায় মহম্মদপুর ও প্রতিবেশী জেলা ফরিদপুরের বোয়ালমারি উপজেলাসহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি কমবে।

পরে এ রুটের নাব্যতা বজায় রাখার জন্য একটি ড্রেজার চালু করা হবে বলে জানা গেছে।

এমপি বীরেন শিকদার বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবদান, তা কেড়ে নেওয়া যাবে না।

প্রধানমন্ত্রী এ জনপদের জন্য যে উন্নয়ন করেছেন, তা অন্যরা দিতে পারেনি।

সড়ক ও জনপথের (সওজ) খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম, ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা ও এম. রেজাউল করিম চুন্নু।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology