আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় হরতালে যাত্রীবাহী পরিবহনে অগ্নি সংযোগ ভাংচুর

মাগুরা প্রতিদিন : মাগুরায় রবিবার বিএনপি আহুত হরতাল চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনের উপর হামলা অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, দুপুর আড়াইটার দিকে বিএনপি কর্মীরা শহরের ঢাকারোড স্লইসগেট এবং ভায়নার মোড় বাসস্ট্যান্ড এলাকায় পিকেটিং চালায়। এ সময় তারা প্রিয়া ক্লাসিকসহ একাধিক পরিবহনে ভাংচুর চালানোর পাশাপাশি ভায়নার মোড় এলাকায় ঝিনাইদহগামী যাত্রীবাহী বাস এসবি এক্সক্লুসিভ পরিবহনে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা হামলকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সারাদিনই মাগুরার চিত্র ছিল অন্যান্য দিনের মতো। অধিকাংশ দোকান পাটই ছিল খোলা। তবে বিভিন্ন পরিবহনে ভাংচুর এবং অগ্নি সংযোগের ঘটনায় বিএনপি কর্মীদের দায়ি করে ঘটনার পর ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল করেছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বলেন, শহরের ঢাকা রোড এবং ভায়নার মোড়ে একাধিক পরিবহনে ভাংচুর চালানোর পাশাপাশি যাত্রীবাহী একটি বাসে অগ্নি সংযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিতকরণের পাশাপাশি আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology