আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪২

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে আপন দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— সবুজ (৩২) ও হৃদয় (১৭)। তারা পানিঘাটা গ্রামের মনজুর মোল্যার ছেলে। 

স্থানীয়রা জানান, শনিবার রাত বাজার থেকে বাড়ি ফেরার পথে তারা নিখোঁজ হয় তারা। সকালে মাঠে কাজ করতে গেলে সবুজ ও হৃদয়ের গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

নিহতদের স্বজনদের দাবি, সবুজ ও হৃদয়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, পুলিশ খবর পেয়েই তাদের লাশ উদ্ধার করেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology