আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরার বাবুখালী কলেজ শহীদ মিনারে ভাংচুর

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে বাবুখালী আদর্শ কলেজ শহীদ মিনারে ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোনো এক সময় অজ্ঞাত দূর্বৃত্তরা এ ঘটনা ঘটালেও স্থানীয় প্রশাসন এ ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি।

কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার সরকার বলেন, ভাষাশহীদদের স্মরণে কলেজের প্রাচীরের দক্ষিণ পাশে শহীদ মিনার নির্মাণ করা ছিল। পরে এই মিনারটি রেখে সামনে বড় পরিসরে আরেকটি শহীদ মিনার নিমর্মাণ করা হয়। কিন্তু সোমবার রাতের কোনো এক সময় কে বা কারা দুটি মিনারেই ভাংচুর চালিয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম জানান, কলেজ এলাকা মার্কেট নির্মাণের ঘটনা নিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে অন্য একটি পক্ষের বিরোধ রয়েছে। এ ঘটনার পেছনে সেসব বিষয় আছে কিনা খুঁজে দেখা হচ্ছে। তবে ঘটনাটি যে বা যারাই ঘটিয়ে থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology