আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:০৮

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

অবৈধ অস্ত্র উদ্ধারে কৃতিত্বের স্বীকৃতি পেলো মাগুরা পুলিশ

মাগুরা প্রতিদিন : অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্বের জন্যে মাগুরা জেলা পুলিশ সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।

কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২৮ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) সনদ এবং ক্রেস্ট তুলে দেন মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজার হাতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের ফলাফলের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে মাগুরা জেলা পুলিশ গ্রুপ-‘গ’ ক্যাটাগরিতে বাংলদেশ পুলিশের সকল ইউনিটের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে।

ঢাকার রাজারবাগ মেট্রোপলিটন পুলিশ লাইনস অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাগুরা পুলিশে কর্মরত দায়িত্বশীল সকল কর্মকর্তার নিষ্ঠা এবং পরিশ্রমের প্রতিদান হিসেবে এই কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা।

তিনি বলেন, মাগুরা পুলিশ ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology