আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ইউনুস আলী (৫৬) নামে একজন স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

মাগুরার মহম্মদপুর উপজেলার দেউলী গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে ইউনুস আলী উপজেলার দীঘা ইন্তাজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুর ২ টার দিকে পারিবারিক কাজে তিনি মোটরসাইকেল চালিয়ে মহম্মদপুর থেকে মাগুরা শহরের উদ্দেশ্যে রওনা দেন। পথে উপজেলার কালুকান্দি মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল সড়কের পাশে একটি গাছে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দূর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ওসি মোঃ বোরহান উল ইসলাম নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology