আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৩৯

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

অন্ধত্ব নির্মূল এবং শিশুমৃত্যু প্রতিরোধে ১ জুন শিশুদের টিকা খাওয়ানো হবে

মাগুরা প্রতিদিন : বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ১ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

এবারের ক্যাম্পেইন থেকে মাগুরার চারটি উপজেলা এবং একটি পৌরসভার মোট ১ লক্ষ ১৯ হাজার ৫ শত ৯৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকাল ৩টায় মাগুরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডাক্তার এজাজ আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।

সভায় জানানো হয়, ক্যাম্পেইনের লক্ষ্য পূরণে মাগুরা পৌর এলাকার ১টি স্থায়ী সহ মোট ৭৩টি কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এছাড়া জেলার সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩১২টি কেন্দ্র, শ্রীপুর উপজেলায় ১৯৩টি, শালিখা ১৬৯টি এবং মহম্মদপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনে ১৯৩টি কেন্দ্র স্থাপন করা হবে। যেসব কেন্দ্র থেকে ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে সবুজ রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology