আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৫

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় পৃথক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় শুক্রবার পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতরা হচ্ছেন মাগুরা সদরের পৌরসভার কেশবমোড় এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে
কাজল (৬০) এবং মঘি ইউনিয়নের বুধইরপাড়া গ্রামের মোকলেস বিশ্বাসের ছেলে আবু ইছা (৬৫)।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কাজল তার বাড়ির আম গাছের ডাল ছাঁটতে গিয়ে নিচে পড়ে যান। এতে মারাত্মকভাবে আহত হলে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

অপরদিকে ইটবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নাটাগাড়ি নীচু এলাকায় পেছন থেকে ধাক্কা দিয়ে তুলতে গিয়ে পা পিছলে নীচে চাপা পড়েন। সকালে এ ঘটনার পর পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উভয় ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেহেদী রাসেল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology