আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

ভারতে অনুপ্রবেশকালে মাগুরার দুই নারী আটক

মাগুরা প্রতিদিন : অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মাগুরার দুই নারী সহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের শার্শার পাচঁভৃলাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তারা বিজিবির হাতে আটক হয়।

আটকরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কুপুরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও একই গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪) এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০) ও একই জেলা সদরের পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার(৩০)।

খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাদেরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology