আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২২

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের জেলা কমিটি গঠন

মাগুরা প্রতিদিন : মাগুরায় অধ্যাপক শতদল বিশ্বাসকে আহ্বায়ক এবং মোঃ বাচ্চু চোপদারকে সদস্য সচিব করে বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শনিবার দুপুরে মাগুরা শহরের সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক শতদল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বাচ্চু চোপদার, আসাদুজ্জামান আসাদ, বদিয়ার রহমান সাগর, খোকন চোপদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে কমিটি ঘোষণা করেন বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology