আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:১৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

শ্রীপুরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে শ্রীপুর সদর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকদলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহ্বায়ক রুবাইয়াত হোসেন খাঁন।

শ্রীপুর  ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মাহাবুব শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুকুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হাসান লিটন, সাবেক ছাত্রদল নেতা এ্যাড. শহিদুল ইসলাম রূপক, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মাসুদ মজুমদার, খলিলুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইয়াসিন আলী সোহেল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা মইনুল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology