আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের রিমাণ্ড মঞ্জুর

মাগুরা প্রতিদিন : মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযুক্ত ৪ আসামীকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার মূল আসামী হিটু শেখকে ৭ দিনের এবং অপর ৩ আসামীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মধ্যরাতে রিমান্ড শুনানি শেষে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মতিন এই রিমাণ্ড মঞ্জুর করেন।

গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। এ সময় শ^াসরোধ করে তাকে হত্যার চেষ্টাও করা হয়। এ ঘটনার দুইদিন পর ৮ মার্চ মেয়েটির মা সদর থানায় তার বড় মেয়ের শ^শুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা, জামাই সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত চারজনকেই পুলিশ গ্রেফতার করেছে।
মাগুরা সদর থানার ওসি (তদন্ত) এবং শিশু ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন সরদার বলেন, প্রত্যেক আসামীর জন্যে ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছিলো। কিন্তু বিজ্ঞ বিচারক মূল আসামীকে ৭ দিন এবং বাকি ৩ আসামীকে ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

ঘটনার রাতে ধর্ষণের শিকার শিশুটি বোনের সাথেই ঘুমিয়েছিলো। রাত দেড়টার দিকে বোন জামাই সজিব ঘরের দরোজা খুলে বাইরে বের হলে বড় বোনের শ্বশুর হিটু শেখ ওই ঘরে প্রবেশ করে। সে ঘুমন্ত শিশুটির মুখ চেপে ধরে ওই ঘর থেকে বের করে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

অবিলম্বে অপরাধির বিচারের দাবিতে মাগুরা সহ সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ৯ মার্চ হাইকোর্ট শিশু ধর্ষণ এবং হত্যা প্রচেষ্টার এই মামলাটির বিচারকার্য ১৮০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। এ ঘটনার পরও আরো সংক্ষিপ্ত সময় এমনকি ২৪ ঘন্টার মধ্যে অপরাধির শাস্তির দাবিতে সোমবার মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন সমাবেশ করা হয়েছে। অন্যদিকে মাগুরা জেলা আইনজীবী সমিতি অপরাধির ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology