আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:০৭

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

‘সারপ্লাস বক্স’, খুলনা ডিআইজির নতুন পদক্ষেপ

মাগুরা প্রতিদিন: লাইনে লাইনে সাজানো ইফতারির প্লেট। সঙ্গে নানা রকম খাবার ও পানীয়। কিন্তু প্রতিটি প্লেটের সামনে একটি করে খালি কৌটা (বক্স)। কৌটাগুলোর নাম দেওয়া হয়েছে ‘সারপ্লাস বক্স’। গায়ে লেখা রয়েছে- ‘প্রয়োজনে আপনার অতিরিক্ত খাবার সারপ্লাস বক্সে রাখুন’। অর্থাৎ যিনি যে খাবারটি খাবেন না বা কম খান তিনি অতিরিক্ত খাবার এই সারপ্লাস বক্সে রাখবেন। সেই অতিরিক্ত খাবার দেওয়া হবে এতিম-দুস্থদের।

বৃহস্পতিবার (২০ মার্চ) জুলাই আন্দোলনে শহীদ পরিবার, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে বাংলোতে ইফতারির আয়োজন করেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। সেখানেই অতিথিদের অতিরিক্ত খাবার সংরক্ষণ করে এতিম-দুস্থদের দেওয়ার জন্য এই সারপ্লাস বক্স দেন তিনি।

পরিকল্পনা মতো ৪০টি সারপ্লাস বক্সে প্রায় ১০০ শিশুর খাওয়ার মতো ইফতারি জমা পড়ে। ইফতারি শেষে ডিআইজি নিজের গাড়িতে করে সেই খাবার নিয়ে ছুটে যান পার্শ্ববর্তী খুলনা সদর এলাকার একটি এতিমখানায়। সেখানে এতিমদের রাতের খাবারের ব্যবস্থা হয় এই সুস্বাদু নানা খাবার দিয়ে।

ডিআইজি রেজাউল হকের এই ব্যতিক্রমী উদ্যোগ ইফতার মাহফিলে অংশ নেওয়া খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। এর আগেও খুলনায় যোগদানের পর কয়েকশ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলকে বদলি করার জন্য প্রকাশ্যে লটারির ব্যবস্থা করে আলোচনায় এসেছিলেন তিনি।

ডিআইজি রেজাউল হক বলেন, ‘আমি যোগদানের পর রেঞ্জের এসপিদের সঙ্গে সেভাবে গেটটুগেদার হয়নি। এছাড়া খুবই সিলেকটিভ লোকদের নিয়ে সংক্ষিপ্ত পরিসরে একটি ইফতারির আয়োজন করা হয়েছিল।সেখানে আমি ভাবলাম- অনেকেই তো অনেক কিছু খায় না। অনেকে ইফতারিতে চপ খায়, আবার অনেকেই তা পছন্দ করে না। যে কারণে ভাবলাম, এমন একটা বক্স যদি দেই তারা খাবারের আগেই সেখানে রাখতে পারবে যেটা খেতে চায় না। সে ধারণা থেকে কাজটা করা হয়েছে। উদ্বৃত্ত সেই খাবারগুলো ইফতারির সঙ্গে সঙ্গেই আমরা পার্শ্ববর্তী একটি এতিমখানায় শিশুদের সঙ্গে এবং পথশিশুদের সঙ্গে শেয়ার করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology