আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০০

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় নসিমন থেকে ছিটকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার বেলনগর এলাকায় মঙ্গলবার সকালে দ্রুতগামি নসিমন থেকে ছিটকে পড়ে আসাদুল ইসলাম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সদরের রামচন্দ্রপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে। এ সময় রসুল (২২) নামে অপর এক শ্রমিক আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ টার দিকে ১০ জন শ্রমিক একটি নসিমনে করে মাগুরা থেকে কামারখালির দিকে যাচ্ছিলেন। এ সময় বেলনগর এলাকায় দ্রুতগতির নসিমনটি ব্রেক করতে গেলে ছিটকে পড়ে আসাদুল ও রসুল নামে দুই শ্রমিক গুরুতর আহত হয়। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেয়া হলে আসাদুল মারা যায়।

এ বিষয়ে অভিযোগ না থাকায় কোন মামলা হয়নি বলে জানিয়েছে মাগুরা সদর থানা পুলিশ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology