আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৯

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরার আবালপুর থেকে ফেন্সিডিল সহ ৫ জন আটক

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার আবালপুর গ্রামে অভিযান চালিয়ে ১১৬ বোতল অবৈধ ফেন্সিডিল সহ ৫ জনকে গ্রেফতার করেছে সেনা সদস্যরা।

সোমবার সন্ধ্যায় মাগুরা সেনা ক্যাম্পের অভিযানিক দল আবালপুর গ্রামের কালাম মোল্যার বাড়িতে অভিযান চালায়।

এ সময় ওই বাড়ি থেকে ফেন্সিডিল ছাড়াও মাদক বিক্রির ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

সেনা সদস্যদের হাতে গ্রেফতারকৃতরা হচ্ছেন কালাম মোল্যার ছেলে এলিস হোসেন, সজীব মাহমুদ এবং এলিসের স্ত্রী আঁখি বেগম, সজীবের স্ত্রী সোহানা আফরিন ও মাগুরা শহরের কাউন্সিল পাড়ার রবিউল শরীফের ছেলে হাসান শরীফ।

পরে আটককৃতদের জব্দকৃত মালামালসহ মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে তুলে দেয়া হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology