আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪৮

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় ২৪ লিটার বাংলা মদসহ এক মাদক বিক্রেতা আটক। 

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার রামনগর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ২৪  লিটার বাংলা মদসহ লাল চাঁদ  নামে এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে রামনগর হাইওয়ে ফাড়ির পুলিশ।  আটক লাল চাঁদ মাগুরা শহরের ভিটাসাইর এলাকার সব্দুল মোল্লার পুত্র।

মাগুরা হাইওয়ে ফাড়ির সার্জেন্ট গৌতম কুমার জানান, মাগুরায় অনুমোদিত দেশি মদের আবগারি কিছুদিন হল বন্ধ থাকার কারণে স্থানীয় কিছু খুচরা  মাদক ব্যাবসায়ী ফরিদপুর জেলার মধুখালি থেকে সড়ক পথে বাংলা মদ এনে শহরের বিভিন্ন স্থানে বিক্রি শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের প্রেক্ষিতে একটি ইজি বাইকের ভেতর থেকে ২৪ লিটার দেশিয় মদসহ লাল চাঁদকে  আটক করা হয়।

মাগুরা সদর থানায় মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলেও ফাঁড়ি ইনচার্জ জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology