আজ, মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৩

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

এইচএসসি স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

মাগুরা প্রতিদিন : ঢাকার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান দূর্ঘটনার কারণে চলমান এইচএসসি দুইদিনের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, সব বোর্ডের ২২ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে।

বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে।

২২ জুলাইয়ের সব বোর্ডের রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ আগস্ট।

২৪ জুলাইয়ের বোর্ডের অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রথম পত্র পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষর করা রুটিনটি প্রকাশ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology