আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১১

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় ১৯৮২ পিস ইয়াবা সহ যুবক গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরায় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রিবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯ শত ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনটিতে তল্লাশি চালায়।

এ সময় ওই পরিবহনের যাত্রী মোহাম্মদ শাকিলের হেফাজত থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

শাকিল কক্সবাজারের রামু উপজেলার দারিয়ারদিঘি এলাকার নুরুল আমিনের ছেলে।
এ ঘটনার পর তাকে মাগুরা সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology