আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০০

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

শ্রীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

২৭ আগস্ট বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।

এ উপলক্ষে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির ও শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী, সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তানভীর আহমেদ তনু।

আলোচনাসভা শেষে ১০২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়কে সম্মাননা স্মারক দেয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology