আজ, রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৮

ব্রেকিং নিউজ :
দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার মাগুরার রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার : কারখানার টয়লেটে নেই সাবান মাগুরায় সম্ভাব্য হামলা থেকে বেঁচে গেলেন পাটোয়ারী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

মাগুরা প্রতিদিন : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী (মিঠু)।

তিনি মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের সন্তান।

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার আওতায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

নিয়োগ সংক্রান্ত আদেশে রাষ্ট্রপতির অনুমোদনের বিষয়টি উল্লেখ করে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী।

অষ্টম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মনজুর মোর্শেদ চৌধুরী কর্মজীবনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি উপসচিব হিসেবে জাতীয় গ্রন্থাগার, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ট্যারিফ কমিশনে দায়িত্ব পালন করেন।
দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত হলেও রাজনৈতিক কারণে তিনি বিগত সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন।

গত বছরের ৯ ফেব্রুয়ারি ২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে বঞ্চিত থাকা প্রশাসনের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলে তিনি সেই সুবিধা পান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology