আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৮

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা: মাগুরার যুবক গ্রেপ্তার

মাগুরা প্রতিদিন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি (পিএস)’ পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে আব্দুস সালাম নামে এক যুবককে আটক করেছে সরকারের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা বাহিনী।

আব্দুস সালাম মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মীর সাহেব আলির ছেলে।

রোববার (১৫ মার্চ) সকাল সাতটার দিকে রাজধানীর আগারগাঁও পানির ট্যাংকি এলাকা থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুস সালাম নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্যসহ নানা ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের পর রোববার ভোরে গোয়েন্দা বাহিনীর একটি চৌকস দল আগারগাঁওয়ের পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবনে অভিযান চালায়। প্রায় ছয় ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর সকাল সাতটার দিকে তাকে আটক করা হয়।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং এ পর্যন্ত কতজনের সঙ্গে প্রতারণা করা হয়েছে—সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে একাত্তর টেলিভিশন সহ দায়িত্বশীল বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology