আজ, রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৫৪

ব্রেকিং নিউজ :
এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার মাগুরার রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার : কারখানার টয়লেটে নেই সাবান মাগুরায় সম্ভাব্য হামলা থেকে বেঁচে গেলেন পাটোয়ারী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, থানায় অবস্থান

মাগুরায় “জয় বাংলা” স্লোগানে মিছিল করায় দুই যুবক গ্রেফতার

মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুর উপজেলায় ঈদের দিন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর জোকা গ্রামের পাঁচ যুবক ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি মিছিল বের করে। এ সময় তারা উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়।

এ ঘটনায় সোমবার রাতে শ্রীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে চর জোকা গ্রামের আজাহার কাজীর ছেলে রাজু কাজী এবং মজিদ কাজীর ছেলে ঝন্টু কাজীকে গ্রেফতার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।”

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology