আজ, শনিবার | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৬

ব্রেকিং নিউজ :
যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন ধর্ষণের পর মেয়েটি নদীতে ঝাপ দেয় পরে ফাঁড়ির বাথরুমে হারপিক পান করে মাগুরায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাকের হত্যার প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি-আসামীদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা মাগুরায় পুকুরে মিলল দুই শিশুর মরদেহ শ্রীপুর প্রেসক্লাবে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় সাকের হত্যাকাণ্ড: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীসহ মাগুরার ৫ জনের মর্মান্তিক মৃত্যু মাগুরায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু

মুক্তিযোদ্ধা সংগঠক আকবর হোসেনের ১১ তম মৃত্যুবার্ষিকী 

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মাগুরা প্রতিদিন : ২ মে শনিবার মুক্তিযুদ্ধে মাগুরার আকবর বাহিনীর প্রধান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক চেয়ারম্যান  অধিনায়ক আকবর হোসেনের ১১ তম মৃত্যুবার্ষিকী।

তাঁর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২ মে শনিবার  মাগুরার জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামে পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

২০১৫ সালের ২ মে মুক্তিযুদ্ধের এই কিংবদন্তী ৮৯ বছর বয়সে মারা যান। মৃত্যু অব্দি তিনি ছিলেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তৎকালীন মাগুরা মহকুমার শ্রীপুর থানার নিজগ্রাম টুপিপাড়া-খামারপাড়াতে  সহস্রাধিক মুক্তিযোদ্ধার সমন্বয়ে এক বিরাট আঞ্চলিক বাহিনী গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করেন ।

যুদ্ধকালীন সময়ে তাঁর নিজস্ব বাহিনী ‘আকবর বাহিনী’ হিসেবেই সাধারণ্যে জনপ্রিয় ও পরিচিতি লাভ করেছিল। মাগুরা, ঝিনেদা, যশোর, কুৃষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর অঞ্চলের বিভিন্ন গ্রামের সাধারণ পরিবারের মুক্তিযোদ্ধারা ছিল এই বাহিনীর সক্রিয় সদস্য। মুক্তিযুদ্ধের আগে  তিনি শ্রীপুর ডিগ্রী কলেজ স্থাপন এবং মুক্তিযুদ্ধ পরবর্তীতে  শ্রীপুর থানাতে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও পাঠাগার নির্মাণে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি টানা ২৪ বছর নিজ থানার শ্রীকোল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology