আজ, শুক্রবার | ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৭

ব্রেকিং নিউজ :
ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, থানায় অবস্থান মাগুরার বালিয়াডাঙ্গা গ্রামে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু মাগুরা-১ আসনের এমপির নামে ভুয়া ফেসবুক, থানায় জিডি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, এলাকায় উত্তেজনা ড. ইউনুস সহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে রিট মাগুরার রাউতড়ায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক যুবক গ্রেফতার মাগুরার শ্রীপুরে এমপি নেওয়াজ হালিমা আরলীকে সংবর্ধনা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রেন্টু খানের ইন্তেকাল ইউনূসের দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে ঢাবিতে মশাল মিছিল শ্রীপুরে রাতভর তাণ্ডব: ৭২ জনের বিরুদ্ধে মামলা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, থানায় অবস্থান

মাগুরা প্রতিদিন : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শহরের জেলা কালেক্টর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি ঝিনাইদহে অবস্থান করছিলেন। জুমার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদ থেকে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালায়।

তার অভিযোগ, প্রথমে হামলাকারীরা ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তিনি নিজেও হামলার শিকার হয়েছেন বলে জানান।

নাসীরুদ্দীন আরও অভিযোগ করেন, হামলার সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর তিনি ও তার সহকর্মীরা বর্তমানে থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা থানার সামনেও আবার হামলার প্রস্তুতি নিচ্ছে।

তবে এ ঘটনায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology