আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২১

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরা প্রতিদিন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে ঝিনাইদহে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের স্টেডিয়ামসংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় আরও কয়েকজন আসামি রয়েছেন এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

একটি জরুরি সংবাদ সম্মেলনে যোগ দিতে মিলনায়তনে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে শুক্রবার (২২ মে) এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে আরও ১১০ থেকে ১১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

ছাত্রদলের মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ পৌরসভার পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের সামনে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বক্তব্যে উসকানির অভিযোগ তুলে তারেক রেজাসহ এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়।

এজাহারে বলা হয়, প্রতিবাদ করলে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় এবং ইট, ধারালো অস্ত্র ও পিস্তলের বাঁট দিয়ে মারধর করে কয়েকজনকে গুরুতর আহত করা হয়।

অন্যদিকে, একই দিনে মসজিদের সামনে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে তিনিসহ কয়েকজন আহত হন। এ ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology