আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মাগুরা প্রতিদিন : মাগুরায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এবং বিকেল ৩টায় মাগুরা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সাথে দুই দফায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান সরকারি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা প্রদানের মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করে। সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলা প্রশাসক আরও বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। উন্নয়ন কার্যক্রমের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধি পায় এবং সামাজিক সচেতনতা আরও সুদৃঢ় হয়।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন উন্নয়ন চ্যালেঞ্জ, নাগরিক সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সড়ক যোগাযোগসহ নানা বিষয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন। জেলা প্রশাসক বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology