আজ, মঙ্গলবার | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২০

ব্রেকিং নিউজ :
মাগুরায় আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মাগুরায় আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা

মাগুরা প্রতিদিন : বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মাগুরায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন সমর্থকরা।

মঙ্গলবার (বিকাল ৫টা) শহরের নোমানী ময়দান থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার আর্জেন্টিনা ভক্ত। ব্যান্ড পার্টির সুর আর ভূভূজেলার তালে তালে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো শহর। নীল-সাদা পতাকা, জার্সি ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে সমর্থকরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় নোমানী ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে সমবেত হয়ে ভক্তরা প্রিয় দল আর্জেন্টিনার জয় কামনায় উল্লাস প্রকাশ করেন এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

এ সময় তরুণ-তরুণী, শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক ফুটবলপ্রেমীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে যোগ দেন এই আনন্দ আয়োজনে, যা শহরে এক উৎসবের আমেজ তৈরি করে।

অংশগ্রহণকারীরা জানান, ফুটবল শুধু খেলা নয়—এটি তাদের আবেগ ও ভালোবাসার জায়গা। আর্জেন্টিনা দলের প্রতি সেই ভালোবাসা থেকেই তারা এমন আয়োজন করেছেন এবং বিশ্বকাপে দলের সাফল্য প্রত্যাশা করছেন।

মোটকথা, বিশ্বকাপকে কেন্দ্র করে মাগুরার ফুটবলপ্রেমীদের এই শোভাযাত্রা শহরের ক্রীড়ামোদী মানুষের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology