আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৪

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

শ্রীপুরে শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ-সিসি ক্যামেরা ফুটেজ যাচাইয়ের দাবি অভিযুক্ত শিক্ষকের

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। তবে অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে ‘চক্রান্ত’ বলে দাবি করে সিসি ক্যামেরা ফুটেজ যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অভিভাবক ও স্থানীয় কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে সাচিলাপুর বাজারে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ করে তারা সহকারী শিক্ষক মহসিন আলী বিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ তোলেন এবং তার অপসারণ দাবি করেন।

রফিকুল ইসলাম প্রদীপ নামে একজন অভিভাবক অভিযোগ করেন, ওই শিক্ষককে নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বিচার হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। ফলে তারা দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন জানান, ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ওই ছাত্রীর মা বৃহস্পতিবার সকালে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিস এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক মহসিন আলী বিশ্বাস বলেন, বিদ্যালয়ের সভাপতি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে তাকে ফাঁসানো হচ্ছে। তার দাবি, প্রধান শিক্ষক একটি পক্ষকে সমর্থন করায় এ ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, শ্রেণিকক্ষের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি জানান, অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। কমিটি দশ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিলে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology